সকাল
গড়িয়ে বিকেল হল
বৃষ্টি
নিল নতুন বাঁক;
ভিজব
বলে জানালা খুলেই
শুনতে
পেলাম ব্যাঙের ডাক।
নিয়ম
মাফিক মুষলধারা -
নিয়ম
করেই মেঘ জমেছে;
ভিজছি
আমি আমার পাড়াই,
তোমার
ঘরে মন ছুটেছে।
দু-চোখ
জুড়ে কালো নীলিমা,
বানের
জলে মন ডুবেছ;
আকাশের
আজ কোন ইশারায়
ভিনদেশীদের
ঝাঁক নেমেছে?
ঝিঁঝিঁর
ডাক শুনছি আমি
সন্ধ্যে
থেকে রাতদুপুর;
ভৌতিক
মন যাই ছুট্টে
তোমার
কাছেই;
রাজপুত্তুর।।
Written By Ritesh
রীতেশ ©
রীতেশ ©