Monday, July 13, 2015

বৃষ্টির শিরোনাম


আকাশটা আজ কালি মেখেছে
মুখ করেছে ভার;
বন্ধুর তাকে ছেড়ে যাওয়া প্রায়
ঘন্টা খানেক পার।

একলা মেয়ে আরেকদিকে
ঘরে বসে বেকার;
দি-প্রহরে 'ঝগড়ার' ফলে-
মনমরা এখন তার।

'ভাল্লাগেনা' করছে শুধু
ঠোঁট জুরেপারাপার;
বখাতে মেঘ বয়ে বেড়াচ্ছে-
মনজুড়ে দু-জনার।

গুমত হয়ে এসেছে প্রায়
জলের পূর্বাভাষ;
ইচ্ছের জেরে করতেই পারে
'ভাল্লাগেনা'র নাশ।

অবশেষে তার ভেঙেছে মনের
অভিমানী মিনার;
গুমোট মেঘেরা রূপ বদলালো,
শুরু হল জল ঝড়।

Written by Durba
©দূর্বা