Friday, July 10, 2015

বৃষ্টির রোজনামচা

বর্ষা মানেই ঘুমঘুম নেশা মনে
ঝিমঝিম ভাব সারা শরীর ময়।
ভোররাত জুড়ে কান ডুবে থাকে ফোনে
আলসেমিটা ছড়িয়ে বিছানাময়।

আষাঢ়-শ্রাবণ বৃষ্টির ধারাপাত
মেকাপহীন অাঙ্গুলেরা কিসমিস
একছুটে মন, ময়দানে সে হঠাৎ
ছাতার তলায় তুইও সাঙ্গ দিস

এই বর্ষায়, ত্রি-কুয়াটার'ই বেশ
ইচ্ছেরাও বড়োই বেহিসাবি
মনে ঢেলেছি আরও এক-ছিপি সাহস
হাতের মুঠোয় খেয়ালিপনার চাবি।

বর্ষার সুখ? জামা কাদামাটি মাখা,
পায়ের পাতায় লেগে থাকা ফুটবল।
রাস্তাগুলোই হাঁটুজলে থাকে ঢাকা
চালচুলোহীন বর্ষার কোলাহল।

বর্ষা এলেই টুপটাপ ঝমঝম,
ব্যালকনি জুড়ে দড়িদের আশ্রয়।
নিজের তালে চুয়ে পরি অবিরাম, তাই...
ভেজা কাপরের দুদিন সময় চায়।

পুজোর আগে আকাশও ঘর ঝাড়ে
ফলে নদীর জলের বাড়বে কিছুটা হাইট
আবেক যদি ধরে রাখতে না পারে
বাঁধ ভাঙা বান ভাসিয়ে দেবে পিঠ।।

 Written by Durba
©দূর্বা