Monday, July 27, 2015

জোগান

আমার কাছে তুমি'ই ছিলে পক্ষীরাজ
ঘুম ভাঙিয়ে স্বপ্ন গড়াই তোমার কাজ;
এই বীজটা যেই ছড়ালে পৃথিবীময়
ক্যাবলা মন, ছুড়ে ফেলল হারার ভয়।


ক্লাসরুমেতে কাটে না আর বোবা দুপুর
ব্যাকবেঞ্চে'ও সাহস জোগাও-রাজপুত্তর;
তোমার কথায় ভরসা করে যাচ্ছি উড়ে
ক্ষুধার্তরা চোখ ছুটছে- দেখ রাত-দুপুরে'ও।


আগুন দিয়ে গড়া এখন ডানা আমার
শুনছে মন, গিলছে মন ভাবনা তোমার
শব্দ দিয়ে বাতি জ্বেলেছো নষ্ট নীড়ে,
ভালো থেকো, মানুষ গড়ার দামি হীরে।


Written by Durba
©দূর্বা