Saturday, September 5, 2015

১.

শিখেছি আমি মন ভোলানোর
অজস্র ভ্রমের কৌশল
কালের চাকা ঘুরতে থাকে আবহমান
যেমন ঘোরে মৌসুমি বায়ু;

তুমি ফেরার পথ পাবে না
চক্রব্যুহ ভাঙতে হবে
শিখতে হবে কালের বিপরীতে চলা।
বুনতে হবে নতুন বাসা
ছুটতে হবে জোরে যেমন ছোটে
অর্জুনের রথের চাকা---
তুমি কাল না ডরিয়ে এগিয়ে চলো
খুঁজে নাও নতুন পথ
কাল যেন তোমায় না খুঁজে পেয়ে
বার বার পথ হারায়।।

Written by Ritesh
©রীতেশ