Friday, September 11, 2015

২.

সারা ঘর ভরে উঠেছে ধোঁয়ায়
ভরে উঠেছে আমার শরীর
ভেসে যেতে পারি হাওয়া-বেলুনের মতো
উরে যেতে পারি দূর নীলিমায়;

ধন্যবাদ মারিজুয়ানা তোমায় ধন্যবাদ।

নীল আকাশের পাখির মতো
সমুদ্রের সাদা মাছ
শরীর জানে শুধু রক্তের পরিমান।
মিশে যেতে পারি হওয়া-রোধের সাথে
মিশে যেতে পারি যাযাবর পাখির মতো;

ধন্যবাদ মারিজুয়ানা তোমায় ধন্যবাদ।

যন্ত্রন্নোত সভ্যতায় আমার অবনত প্রগতি
পিরামিড আজ উল্টো করে সোজা দেখি
ভেঙে গেলে আবার ফিরে আসতেও পারি
ভবিষ্যতের প্রাচীন এই সভ্যতায়।
হয়ে যেতে পারি আরব বেদুইন
জমিতে মিশে হতেও অয়ারি ফসিল্‌;

ধন্যবাদ মারিজুয়ানা তোমায় ধন্যবাদ।

Written by Ritesh
©রীতেশ